ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে দিদার ডাকাত ও সহযোগীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

সোহাগ আরেফিন
মে ৪, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালীতে আলমগীর প্রকাশ দিদার ডাকাত ও তার সহযোগী ওয়াজেদের ছুরিকাঘাতে মো. ওসমান (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩ মে) রাত বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ওসমান স্থানীয় হাট বকশিদীঘির পাড় থেকে বাজার নিয়ে বাড়িতে যাওয়ার সময় মধ্যম ইলশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে দিদার, ওয়াজেদ ও জাহাঙ্গীর এলোপাতাড়ি ছুরি ও ইট দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে রেখে তার সাথে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে আহতকে ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সৌরভ চৌধুরী জানান, আহত ওসমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে চোখের আঘাত গুরুতর হওয়ায় তাকে চমেকে রেফার করার বিষয়টি নিশ্চিত করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আমি ঘটনার বিষয়ে শুনেছি এবং এক অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়া ভুক্তভোগীর খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, দিদার ডাকাতের বিরুদ্ধে ডাকাতি, হত্যা এবং অস্ত্র আইনের মামলাসহ প্রায় ২৫টির অধিক মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে ২০টির মতো মামলা রয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।