ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

নিউজ ডেস্ক
মে ৫, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জেলার বোদা উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি গেটলক বাস বোদা বাইপাস এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় শান্ত এক নারী যাত্রীকে বাসে তুলতে যান। এ সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বাসস’কে বাসের হেলপার শান্তর’র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।