ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
মে ৪, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি শেখ পাড়ার মো. বাবুলের মেয়ে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ ঘটনা ঘটেছে।

মাইশার চাচা মো. রাসেল জানান, বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তিনি গোসল করতে যাওয়ার সময় মাইশাও সঙ্গে যায়। গোসল শেষে তিনি বাড়িতে ফিরেন আসেন। কিন্তু মাইশাকে তিনি খেয়াল করেননি। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মাইশা নামের এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। চেক আপ করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।