ঢাকাবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৪০ শিশু

নিউজ ডেস্ক
মে ৪, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ৪০ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯০৮ জনে দাঁড়িয়েছে।

সোমবার (০৪ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুসারে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৯০৮ জনের মধ্যে ৮৬৪ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি ৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে ৬৬৬ জন বাড়ি ফিরে গেছেন। এছাড়া মোট ৭৬০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এ পর্যন্ত চট্টগ্রাম মহানগর ও উপজেলায় হাম এবং হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে মোট ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের নমুনা ঢাকায় হাম শনাক্তের জন্য পাঠানো হয়েছে।

মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে এখন পর্যন্ত ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একজন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।